প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
পটিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন: মামলা দিয়ে হয়রানি ও নারী নির্যাতনের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় মামলা দিয়ে হয়রানি নারী নির্যাতনের অভিযোগ এনে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকজন নারী। ২০ জুলাই সোমবার বিকেল ৪টায় পটিয়া পৌরসদরের থানার মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বক্তব্য রাখেন আলিয়া বেগম, পারভীন আক্তার, কহিনূর আক্তার, আলিয়া বেগম, পারভীন আক্তার, কামরুন নাহার,আসমত আরা রুমি, সেকুফা আক্তার, মমতাজ বেগম, ফারজানা ফারিয়া, আনু বেগম, জয়নাব, জেবু প্রমুখ।
মানববন্ধনে তারা দাবী করেন, পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ওয়াহিদ উল্লাহ সুদী টাকার জন্য মামলা দিয়ে হয়রানী করছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিলেও তারা বিচার পাননি। তারা যদি এবার বিচার না পায় তাহলে আত্মহত্যা করবে বলেও হুশিয়ারি দেন। ওই ব্যবসায়ী থেকে অল্প কিছু টাকা নেয়ার পর বড় অংকের টাকা পাবে বলে মামলা দিয়েছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন তারা। এ ব্যাপারে ভোক্তভোগী নারীরা পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের কাছে সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যবসায়ী ওয়াহিদ উল্লাহ মোবাইল ফোনে জানান, যারা অভিযোগ করেছে তাদের কাছ থেকে তিনি টাকা পান৷ যার সমস্ত কাগজপত্র সংরক্ষিত আছে। পাওনা টাকা না দিতে তারা পরিকল্পিত ভাবে তার সুনাম ক্ষুণ্ণ করতে কুৎসা রটাচ্ছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে পটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারা যেসব অভিযোগ করেছে তা ভিত্তিহীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪